সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রায়গঞ্জে দুর্ঘটনায় প্রাইভেট কার চালক নিহত, দুই সেনা সদস্য আহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা–বগুড়া মহাসড়কের ষোলমাইল জোর ব্রিজ এলাকায় বুধবার রাত ১১টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী প্রাইভেট কার আইল্যন্ডে ধাক্কা খেয়ে চালক আব্দুল্লাহ (৪৮) নিহত হয়েছেন। এঘটনায় গাড়িতে থাকা অপর দুই সাবেক সেনা সদস্য মারাত্বক আহত হয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আব্দুল্লাহর প্রাইভেট কারটিতে অপর একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যন্ডে ধাক্কা খায়। এতে গাড়ির চালক ঘটনাস্থলেই নিহত হন এবং গাড়িতে থাকা সাবেক দুই সেনা সদস্য মারাত্মক ভাবে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান ।
স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনাটি রাতের অন্ধকারে এবং সড়কে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমনটা প্রায়ই ঘটছে। তারা স্থানীয় প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের কাছে নিরাপদ সড়কের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
ওসি ইসমাইল হোসেন আরো জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রায়গঞ্জে দুর্ঘটনায় প্রাইভেট কার চালক নিহত, দুই সেনা সদস্য আহত

আপডেট টাইম : ০৬:৪৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬