সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী লাঠিবারি ও ফুটবল খেলা অনুষ্ঠিত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 107
প্রতিবেদক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুটবল খেলা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা। এই লাঠিবাড়ি খেলাকে কেন্দ্র করে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। লাঠির আঘাত থেকে বাঁচতে ঢাল দিয়ে বারবার প্রতিহত করছেন প্রতিপক্ষের আক্রমণ।
শুক্রবার (২২ আগষ্ট) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলার পুর্বে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লাঠিবারি খেলা অনুষ্ঠিত হয়। দবিরগঞ্জ প্রগতি সংঘের উদ্যোগে খেলাটির আয়োজন করা হয়।
খেলায় প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সাবেক ডিআইজি ও বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব খান সাঈদ হাসান জ্যোতি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল লড়াইয়ে সবুজ সংঘ একাদশ ১-০ গোলে শাহজাদপুর ইয়াংস্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের হাতে ৬০ হাজার টাকা এবং রানারআপ দলের হাতে ৪০ হাজার টাকার পুরস্কার তুলে দেন অতিথিরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী লাঠিবারি ও ফুটবল খেলা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫