সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

রঙিন ব্যানার লাগিয়ে জরিমানা গুণলেন বিএনপি-জামায়াত কর্মী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচনী প্রচারণার ব্যানার ও পোস্টার ব্যাবহার করায় বিএনপি ও জামায়াতে ইসলামের দুই কর্মীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসান আহমেদ খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড দেন। এ সময় বিজিবি, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান ও একই ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজদার হোসেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রে এহসান আহমেদ খান জানান, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে রঙিন ব্যানার ও পোস্টার লাগানোর দায়ে যুবদল নেতা মেহেদী হাসানকে ৫ হাজার ও একই অভিযোগে জামায়াত নেতা মোজদার হোসেনকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানের সময় বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে অবৈধভাবে সাঁটানো রঙিন পোস্টার ও ব্যানার অপসারণ করে ভ্রাম্যমাণ আদালত।

84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রঙিন ব্যানার লাগিয়ে জরিমানা গুণলেন বিএনপি-জামায়াত কর্মী

আপডেট টাইম : ০৬:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬