সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ট্রাকচাপায় অটোরিকশাযাত্রী স্বামী ও স্ত্রী নিহত: মেয়েসহ আহত ৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মেয়েসেহ ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ভুইয়াগাঁতী-নিমগাছী আঞ্চলিক সড়কের খৈচালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তাড়াশ উপজেলার কুমারলু গ্রামের মৃত এনছাব আলীল ছেলে জালাল উদ্দিন প্রামানিক (৭০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৬৫)।

আহতরা হলেন, নিহত জালাল উদ্দীনের মেয়ে ফরিদা, কুমারলু গ্রামের বাসিন্দা ভ্যানচালক মগরব হোসেন, একই গ্রামের মেহের আলীর মেয়ে মনোয়ারা খাতুন ও ধলজান গ্রামের নূর মোহাম্মদের ছেলে আব্দুর রউফ।

নিহতদের পরিবার জানায়, সকালে চিকিৎসার জন্য জালাল উদ্দিন ও তার স্ত্রী ভুইয়াগাঁতী যাওয়ার পথে এই দূর্ঘটনার শিকার হন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে একটি ব্যাটারি চালিত অটোরিকশাযোগে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভুইয়াগাঁতীর  দিকে আসছিলেন জালাল উদ্দিন প্রামানিক। অটোরিকশটা খৈচালা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে দুমরে মুচড়ে যায় অটোরিশকাটি। এ সময় ঘটনাস্থলেই মারা যান জালাল প্রামানিক ও তার স্ত্রী। এ দূর্ঘটনায় আহত হন জালাল প্রামানিকের মেয়েসহ অটোরিকশার আরও তিন যাত্রী। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন এ ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ট্রাকচাপায় অটোরিকশাযাত্রী স্বামী ও স্ত্রী নিহত: মেয়েসহ আহত ৪

আপডেট টাইম : ১২:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬