সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বাংলাদেশ–পাকিস্তানের প্রস্তাব, ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড ভারতকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ। আজ সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতিনিধিদের মধ্যে একটি দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মধ্যে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের দাবি। পাশাপাশি, ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পাকিস্তানের প্রস্তাবও আলোচনায় আসে।

এ ছাড়া বিসিবি ও পিসিবি উভয়ই ভারতের ক্রিকেটের সঙ্গে বর্তমানে বিদ্যমান টানাপোড়েন কমিয়ে আনা এবং ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরুর আগ্রহ প্রকাশ করেছে।

তবে এসব দলের মধ্যে ভবিষ্যতে কোনো টুর্নামেন্ট আয়োজন করা বাস্তবে কঠিন বলেই মনে করা হচ্ছে। কারণ আইসিসি ভারতকে যুক্ত করে কোনো দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজের নিশ্চয়তা দিতে পারে না, যেহেতু ভারতের ক্রিকেট বোর্ড দেশটির সরকারের অধীনেই পরিচালিত হয়।

এরই মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজটি আগামী সেপ্টেম্বর মাসে হওয়ার কথা থাকলেও, বর্তমান কূটনৈতিক উত্তেজনার কারণে ওই সিরিজ নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বাংলাদেশ–পাকিস্তানের প্রস্তাব, ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ

আপডেট টাইম : ০৯:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬