সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রায়গঞ্জে একটি বসতবাড়িতে চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী জয়সাগর রোড এলাকায় একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় বাড়ির মালিকসহ তিনজনকে মারধর করে অজ্ঞান করে প্রায় ৯ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিক থেকে সাড়ে তিনটার মধ্যে।
জানা গেছে, অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি মো. রফিকুল ইসলামের বাড়ির গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা বাড়ির মালিক রফিকুল ইসলাম (৬০), তার স্ত্রী জলি খাতুন (৫০) ও কন্যা ফারজানা পারভীনকে (৩৭) মারধর করে অজ্ঞান করে ফেলে।
ডাকাতির শব্দ পেয়ে বাড়ির দ্বিতীয় তলায় থাকা তার ছেলে জামিলের ঘুম ভেঙে যায়। তিনি নিচে নেমে এসে পরিবারের সদস্যদের আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া বলেন, এটি ডাকাতির নয়, চুরির ঘটনা। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রায়গঞ্জে একটি বসতবাড়িতে চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

আপডেট টাইম : ০৬:১৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬