সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

৭ বছর বয়সী শিশু হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলছাত্র তামীম হোসেন নামে ৭ বছর বয়সী শিশুকে হত্যা করায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ দণ্ডাদেশ দেন। মামলার অপর আসামিকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিহত তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সোলেমান ফকিরের ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মো. শরিফুল হায়দার (রফিক সরকার) মামলার বরাদ দিয়ে বলেন, স্কুলছাত্র তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়ালেখা করতো। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি নানার বাড়ি থেকে সে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরের দিন ১১ ফেব্রুয়ারি সকালে প্রতিবেশীর মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন নরসিংহপাড়া বাবুল আকতারের সরিষার ক্ষেতের মধ্যে তামীমের মরদেহ পড়ে আছে। তার গলায় রশি দিয়ে মোড়ানো এবং মরদেহের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় নিহতের পিতা সোলেমান ফকির বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে তামীমকে হত্যা করা হয়েছে।

মামলার তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। আজ তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

৭ বছর বয়সী শিশু হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

আপডেট টাইম : ০৭:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬