সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

মূল্য তালিকা না থাকায় হিলিতে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড

পবিত্র মাহে রমজান মাসে স্থানীয় বাজারে ভোগ্যপণ্যর বাজার দর সহনীয় রাখতে দিনাজপুরের হাকিমপুর হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে তিন দোকানিকে ১৬’শ টাকা অর্থ দন্ড প্রদান করেছেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতেলর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহমেদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এসব অর্থ দন্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি মোঃ সাব্বির আহমেদ।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে পণ্যের মূল্য তালিকা সঠিক ভাবে টাঙ্গানো হয়েছে কিনা তা যাচাই করা হয়। এ সময় তিনটি দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিন দোকানিকে ১৬’শ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
এসময় হাকিমপুর থানার এসআই খতিবর রহমান সহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহমেদ বলেন,পবিত্র মাহে রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় ভোগ্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। তাই বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। সকল ব্যবসায়ীকে পণ্যের সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙ্গানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, রমজানজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সাধারণ ক্রেতারা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরুদ্ধ পাঠশালা, আমাদের ভঙ্গুর শিরদাঁড়া: লায়ন মাহফুজ রহমান

মূল্য তালিকা না থাকায় হিলিতে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড

আপডেট টাইম : ০৯:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬