সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে যুক্ত থাকবে না দলীয় নেতাকর্মী: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা. আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড বিনামূল্যে দেওয়া হবে এবং তথ্য সংগ্রহের কাজে দলীয় কোনো নেতাকর্মী যুক্ত থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিতে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কতিপয় মহল ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করছে। কার্ডের বিনিময়ে কেউ কেউ টাকা চাইছে। ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে সবাইকে বিনামূল্যে কার্ড দেওয়া হবে। আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে। সেটি স্বচ্ছতার সঙ্গে করা হবে। বাধাগ্রস্ত করার জন্য কোনো একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।

কারও ফাঁদে পা না দিতে জনগণকে আহ্বান জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, কার্ডের বিনিময়ে কেউ আর্থিক সুবিধা পেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন বা গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়ে বলেছেন, ‘কেউ যেন কার্ড নিয়ে কেলেঙ্কারির সুযোগ না পায়। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এমনকি কড়াইল বস্তি, ময়মনসিংহসহ কয়েক জায়গায় প্রতারণার তথ্য পাওয়া গেছে বলেও জানানা সমাজকল্যাণমন্ত্রী।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে যুক্ত থাকবে না দলীয় নেতাকর্মী: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৫৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬