সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সেমিফাইনালে যেতে যে জটিল সমীকরণে দাঁড়িয়ে পাকিস্তান

সংগৃহীত ছবি

সুপার এইটে এখনও জয়ের দেখা পায়নি পাকিস্তান। একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে, অন্যটিতে হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ইংল্যান্ডের কাছে হেরে চাপে পড়েছে সালমান আলি আগার দল। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথ এখন বেশ কঠিন হয়ে উঠেছে তাদের।

তবে সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি।

শেষ চারে জায়গা করে নিতে হলে প্রথম শর্ত, শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয় পেতেই হবে পাকিস্তানকে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলের দিকে।

এই গ্রুপ থেকে ইতোমধ্যেই দুটি ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। বাকি একটি জায়গার জন্য লড়ছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

পয়েন্টের হিসেবে কিউইরা আপাতত এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত চিত্র বদলানোর সুযোগ আছে।

পাকিস্তানের সবচেয়ে সহজ পথ হচ্ছে, শ্রীলঙ্কাকে হারানো এবং নিউজিল্যান্ডের বাকি দুই ম্যাচে পরাজয় কামনা করা। সে ক্ষেত্রে কিউইদের পয়েন্ট দাঁড়াবে একে, আর পাকিস্তান এগিয়ে যাবে।

আরেকটি পরিস্থিতিতে, পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায় এবং শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে পরাজিত করে, তবে পয়েন্টের হিসেবে এগিয়ে থাকবে পাকিস্তানই।

তখন কিউই ও লঙ্কানরা পিছিয়ে পড়বে।

তবে সমীকরণ আরও জটিল হতে পারে। যদি পাকিস্তান জেতে কিন্তু নিউজিল্যান্ডও একটি ম্যাচ জিতে ফেলে, তাহলে সমান পয়েন্টে নেট রান রেটের হিসাব টানতে হবে। সে ক্ষেত্রে বড় ব্যবধানে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

অন্যদিকে শ্রীলঙ্কা যদি নিজেদের শেষ দুই ম্যাচেই জয় তুলে নেয়, তাহলে হিসাব-নিকাশের দরকারই পড়বে না।

সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেবে তারা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সেমিফাইনালে যেতে যে জটিল সমীকরণে দাঁড়িয়ে পাকিস্তান

আপডেট টাইম : ১২:৪০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬