ডোনাল্ড ট্রাম্প ওই ভিডিওতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় সামরিক অভিযান’ শুরু করেছে।
ভিডিওতে তিনি বলেন, আমরা বারবার একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছিলাম।
এর আগে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান ইরানে আকাশ ও সমুদ্রপথে হামলা শুরু করেছে। তিনি জানান, ইরানের বিরুদ্ধে আকাশ ও সমুদ্রপথ ব্যবহার করে মার্কিন হামলা চালানো হচ্ছে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মজিদ আখওয়ান মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের আকাশসীমা বন্ধ করে থাকবে।
ইরাক নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইরানের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ইরাক তাদের আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
শনিবার ইরানে প্রথমে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে হামলা চালানোর কথা নিশ্চিত করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















