জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম সোরহাব হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তারা বলেন, সোরহাব হোসেন ছিলেন ইসলামপুর সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে তার অবদান অনস্বীকার্য। তার সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা স্থানীয় সাংবাদিকদের জন্য আজও অনুপ্রেরণা হয়ে আছে।
স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের পরিবারের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















