সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

হিলিতে দুই সেমাই কারখানায় জরিমানা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নে লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে দুইটি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
​আজ বুধবার দুপুরে হাকিমপুর উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।
​অভিযান চলাকালে চৌধুরী ডাঙ্গাপাড়ার ‘আয়েশা-সালমা সেমাই’ ও ‘ভাই-বোন প্রোডাক্ট’ নামের দুটি কারখানায় লাইসেন্স না থাকা এবং অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে কারখানা দুটিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

হিলিতে দুই সেমাই কারখানায় জরিমানা

আপডেট টাইম : ০৯:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬