সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

তাড়াশে অবৈধ পুকুর খননের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক

‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষি জমি রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে এই অভিযানের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিকদের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।
‎বুধবার (৪ মার্চ)তাড়াশ উপজেলার গুল্টা গ্রামে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
‎গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারে, গুল্টা এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একদল অসাধু ব্যক্তি এক্সকাভেটর (ভেকু) দিয়ে ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করছিল। খবর পেয়ে প্রশাসন দ্রুত সেখানে অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়।
‎ভ্রাম্যমাণ আদালতের অভিযানের তথ্য সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে ধোপাগাড়ি বাজারে হামলার শিকার হন দুই সাংবাদিক। তারা হলেন জাতীয় দৈনিক চলনবিল প্রবাহের তাড়াশ উপজেলা প্রতিনিধি রাশিদুল হাসান ও জাতীয়  দৈনিক তৃতীয় মাত্রার তাড়াশ উপজেলা প্রতিনিধি, খালিদ হাসান। এ ব্যাপারে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হামলায় শিকার হওয়া সাংবাদিক।
‎এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, সাংবাদিকের উপরে হামলার বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
‎প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, পেঙ্গুয়ারি গ্রামের অবৈধ মাটি ব্যবসায়ী রাজু আহমেদ (৫৫)-এর নেতৃত্বে ৪-৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে তাদের উপরে অতর্কিত হামলা চালায়। এতে করে সাংবাদিক রাশিদুল হাসান আঘাত প্রাপ্ত হন। পরে এলাকাবাসি এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। হামলাকারী অবৈধ মাটি ব্যবসায়ী রাজু আহমেদ সাংবাদিকদের প্রাণনাশের হুমকিও দেয়।
‎এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মী ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। কৃষি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের মহৎ উদ্যোগকে বাধাগ্রস্ত করতে এবং সত্য প্রকাশে বাধা দিতেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

তাড়াশে অবৈধ পুকুর খননের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক

আপডেট টাইম : ১১:৪২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬