সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

হিলির বিশিষ্ট প্রধান শিক্ষক জোনাব আলীর ইন্তেকাল

দিনাজপুরের হাকিমপুর উপজেলার প্রবীণ শিক্ষাবিদ ও আদর্শবান ব্যক্তিত্ব জোনাব আলী আর নেই। মঙ্গলবার (৫ মার্চ) ভোর ২:০০ঘটিকায় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​মরহুম জোনাব আলী হিলি মাস্টারপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা এবং হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তর পিতা। পেশাগত জীবনে তিনি একজন সফল প্রধান শিক্ষক হিসেবে অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন। এলাকায় একজন সৎ, নিষ্ঠাবান ও শিক্ষানুরাগী মানুষ হিসেবে তাঁর ব্যাপক সুনাম রয়েছে।
​পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর হিলি আজিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে হিলি কেন্দ্রীয় কবরস্থানে (কুমর উদ্দিন চৌধুরী ওয়াকফ স্টেট) চিরনিদ্রায় শায়িত করা হবে।
​একজন প্রিয় শিক্ষকের প্রয়াণে হিলি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠন ও তাঁর প্রাক্তন শিক্ষার্থীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জোনাব আলী কেবল একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর। তাঁর মৃত্যুতে সমাজ এক আলোকবর্তিকাকে হারালো।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হিলির বিশিষ্ট প্রধান শিক্ষক জোনাব আলীর ইন্তেকাল

আপডেট টাইম : ০৪:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬