সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের জোরালো গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২ নম্বর সোনাখাড়া ইউনিয়নে নির্বাচনী আমেজ ধীরে ধীরে জোরালো হয়ে উঠছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যেই ব্যাপক গণসংযোগ শুরু করেছেন রায়গঞ্জ উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার।
প্রার্থিতা ঘোষণার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছেন তিনি। প্রতিদিনই বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের সমস্যা-সম্ভাবনার কথা শুনছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাখাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন রনি তালুকদার। এ সময় তিনি কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলছেন এবং এলাকার উন্নয়নে তাদের মতামত নিচ্ছেন।
তার এই গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রমে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই তাকে একজন তরুণ, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির সমাজসেবক হিসেবে উল্লেখ করছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা এবং একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
তিনি বলেন, “আমি চাই সোনাখাড়া ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করতে। যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন। ইউনিয়ন পরিষদ হবে জনগণের সেবার কেন্দ্র—যেখানে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সুযোগ থাকবে না।”
তিনি আরও জানান, নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে গ্রামীণ সড়কের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক আন্দোলন জোরদার করার কথাও জানান তিনি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রনি তালুকদার দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা কার্যক্রমে সহায়তা প্রদান এবং সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয়দের মতে, রনি তালুকদারের পরিবার দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার দাদা মরহুম মিজানুর রহমান তালুকদার এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার বাবাও সোনাখাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ফলে রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে এলাকায় তাদের একটি সুপরিচিত ও শক্ত অবস্থান রয়েছে।
এলাকার প্রবীণ কয়েকজন বাসিন্দা বলেন, তরুণ ও শিক্ষিত নেতৃত্ব হিসেবে রনি তালুকদারের প্রার্থিতা ইউনিয়নের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। উন্নয়নমুখী পরিকল্পনা ও মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার কারণে তিনি নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে পারেন বলে তারা মনে করছেন।
রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, তরুণ নেতৃত্ব ও জনসম্পৃক্ত রাজনীতির কারণে রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদারের প্রার্থিতা সোনাখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে মাঠপর্যায়ে তার ধারাবাহিক গণসংযোগ তাকে ভোটারদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলছে।
এদিকে রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে রনি তালুকদার আশাবাদী বলে জানা গেছে।
উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রায়গঞ্জ উপজেলার ২ নম্বর সোনাখাড়া ইউনিয়নে ইতোমধ্যে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় থাকলেও চেয়ারম্যান পদপ্রার্থী রনি তালুকদারের ব্যাপক গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম ভোটারদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের জোরালো গণসংযোগ

আপডেট টাইম : ০৭:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬