সিরাজগঞ্জের কামারখন্দে নির্ধারিত দামের চাইতে অতিরিক্ত বেশি মাংসের দাম রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার জামতৈল বাজারে অভিযান পরিচালনা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপাশা হোসাইন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কর্ণসূতি গ্রামের সুরুজ্জামান (৫০) এবং সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩৬)।
তিনি জানান, সরকার নির্ধারিত ৭৫০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করার করার কথা থাকলেও জামতৈল বাজারে ৮০০ টাকা কেজি মাংস বিক্রি করা হচ্ছে এমন খবরে ঘটনাস্থলে পৌঁছে মাংস ব্যবসায়ী সুরুজ্জামানকে ৮ হাজার এবং জাহাঙ্গীরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কন্ঠ.কম। 



















