সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু: পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট Logo বিশ্বকাপের উদ্বোধনী রাতে সুরের জাদু ছড়াবেন বাংলাদেশের সঞ্জয় Logo মুক্তির পথে আইভী, আপিলেও মিলল জামিন Logo ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা  Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, সচল যাত্রী পারাপার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের দীর্ঘ ছুটি শেষে আজ শনিবার (২৮ মার্চ) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত রয়েছে। ভারতীয় হিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট (অ্যাডমিন) মধুসূদন দত্তের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আজ আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।
​সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত এক বার্তায় জানা গেছে, দীর্ঘ বিরতি কাটিয়ে আজ সকাল থেকেই বন্দরে কর্মচাঞ্চল্য ফেরার সব প্রস্তুতি ছিল। তবে ওপার থেকে ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুর খবর আসার পর কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জানিয়ে দুই দেশের ব্যবসায়ীরা আজ স্বেচ্ছায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখেন। ফলে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও একদিন পিছিয়ে গেল।
​এ বিষয়ে হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন জানান, ভারতীয় কাস্টমস কর্মকর্তা মধুসূদন দত্তের আকস্মিক মৃত্যুতে শোক জানিয়ে আজ শনিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে আগামীকাল রবিবার (২৯ মার্চ) সকাল থেকে পুনরায় পুরোদমে বন্দরের সকল বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
​এদিকে, বাণিজ্য কার্যক্রম স্থগিত থাকলেও চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারে কোনো প্রভাব পড়েনি। হিলি কাস্টমস ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুজ্জামান আরিফ জানান, কাস্টমস কর্মকর্তার প্রয়াণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু: পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, সচল যাত্রী পারাপার

আপডেট টাইম : ০৫:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬