সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নবাবগঞ্জে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি, ৩ জনের কারাদণ্ড

দিনাজপুরের নবাবগঞ্জে গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে গোপনে ঘোড়া জবাই করার সময় চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকালে নবাবগঞ্জ উপজেলার গাজীপুর এলাকার একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে তাদের এই দণ্ড প্রদান করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, একটি নির্জন সুপারি বাগানে ৬টি ঘোড়া জবাই করে প্রায় ১২ মণ মাংস বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। অপরাধের সত্যতা মেলায় আটককৃতদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ​দণ্ডপ্রাপ্তরা হলেন ​আব্দুল্লাহ বাড়ি নেত্রকোনা, ​রুবেল বাড়ি নীলফামারী, ​রবিউল বাড়ি রংপুর৷
প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা বিভিন্ন জেলা থেকে ঘোড়া সংগ্রহ করে নবাবগঞ্জের গাজীপুর এলাকায় নিয়ে আসত। স্থানীয়দের অগোচরে সুপারি বাগানে ঘোড়াগুলো জবাই করে সেই মাংস বাজারে সাধারণ মানুষের কাছে গরুর মাংস হিসেবে চালিয়ে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। অভিযান চালিয়ে এই বিশাল পরিমাণ মাংস জব্দ করার পর তা মাটিতে পুঁতে বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, সকালে খবর পাই যে জনৈক ব্যক্তির সুপারি বাগানে অসাধু ব্যবসায়ীরা ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিক অভিযানে প্রায় ১২ মণ মাংসসহ তিনজনকে আটক করা হয়। জনস্বাস্থ্যের ঝুঁকি এবং সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা রোধে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
প্রশাসনের এমন সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নবাবগঞ্জে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি, ৩ জনের কারাদণ্ড

আপডেট টাইম : ১০:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬