সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভারভ্যানের সংঘর্ষ, চালক আহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভারভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়ার ঘটনায় একজন চালক আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় নিউ হোপ ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে একটি কাভারভ্যান (ঢাকা মেট্রো-ট ১৪-২৮২৫) দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা আরেকটি কাভারভ্যান (ঢাকা মেট্রো-ট ১১-৯১৮৫) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।

এই সংঘর্ষে চলন্ত কাভারভ্যানটির চালক শুভ মিয়া (পিতা: ওসমান হাজী, থানা: সুবর্ণচর, জেলা: নোয়াখালী) আহত হন। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ ও দায়ের বিষয়ে তদন্ত চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ, থাকছে বাড়তি সুবিধা

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভারভ্যানের সংঘর্ষ, চালক আহত

আপডেট টাইম : ০৯:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬