সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

শাহজাদপুরে উচ্ছেদে ব্যর্থ হয়ে দিনমজুরের পরিবারে হামলার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মোঃ সামাদ আলী নামের এক দিনমজুরের পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদে ব্যার্থ হয়ে হামলার অভিযোগ উঠেছে প্রভাবশালী ইসরাইল প্রামাণিক ও তার লোকজনের বিরুদ্ধে।
হামলার ঘটনায় সামাদ আলীর স্ত্রী সন্তান সহ ৮ জন আহত হয়েছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছে। (৭এপ্রিল) মঙ্গলবার সরেজমিনে উপজেলার চর কাদই দোপাপাড়ায় গেলে ভুক্তভোগীরা জানায়, সামাদ ফকিরের বাড়ির জায়গা নিয়ে প্রতিবেশী ইসরাইল প্রামাণিকের বিরোধ চলে আসছিল। তারা বাড়ি থেকে সামাদ আলী ও তার ভাইদের অন্যত্র যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। কয়েকদিন পূর্বে বিষয়টি নিয়ে গ্রামের প্রধানদের উপস্থিতিতে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিস শেষে সামাদ ফকিরের জায়গা নির্ধারণ করে একটি সীমানা খুঁটি স্থাপন করে দেয় গ্রাম প্রধানরা।
গত বৃহস্পতিবার (২রা এপ্রিল) সকালে নির্ধারিত স্থানে ঘর নির্মাণের সময় প্রতিপক্ষ ইসরাইল প্রামাণিক ও তার ভাই রফিকুলের নেতৃত্বে রবিন, রাসেল, পলাশ ও ইমন সহ প্রায় ১০/১৫ জন হ্যামার, শাবল, খুন্তি, ও বাঁশের লাঠি নিয়ে তাদের উপরে অতর্কিত হামলা চালায়। এসময় সামাদ আলীর স্ত্রী ছেলেমেয়ে সহ ৮জন আহত হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সামাদ ফকিরের স্ত্রী মধুমালা খাতুনের অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় অভিযুক্ত ইসরাইল প্রামাণিক ও তার ভাইয়ের বক্তব্য জানতে বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। এসময় ইসরাইল প্রামাণিকের স্ত্রী বলেন, সামাদ ফকির ২ শতাংশ জায়গার মালিক, অন্যত্র যাওয়ার জন্য তাকে ৫ শতাংশ জমি দিতে চাইলেও তিনি যাচ্ছেন না। ঘটনার দিন আমাদের লোকজন সীমানা প্রাচীর দিতে গেলে তারা হামলা চালায়, এসময় আমাদের কয়েকজন আহত হয়।
এলাকাবাসীর কাছে খোঁজ নিয়ে জানা যায়, ইসরাইল প্রামাণিক ও তার লোকজন এর আগেও খলিল, আনসার ও চান নামের কয়েকজনকে চাপ প্রয়োগ করে পরিবারসহ তাদের বাড়ি থেকে উচ্ছেদ করেছে। এছাড়াও তাদের চাচাতো ভাইদের সাথে জমিজমা বাটোয়ারা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারা আরো বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে তারা তাদের জায়গা জমির বিস্তৃতি ঘটাতে মরিয়া হয়ে উঠেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে উচ্ছেদে ব্যর্থ হয়ে দিনমজুরের পরিবারে হামলার অভিযোগ

আপডেট টাইম : ০৬:২৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬