সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

আজ রাতে ইরানি সভ্যতা সম্পূর্ণ ধ্বংসের হুমকি দিল ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি খোলার জন্য তার দেওয়া আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না।

মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন।

ট্রাম্প বলেন, আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে। তবে, এখন যেহেতু আমরা সম্পূর্ণ ও সামগ্রিক শাসনের পরিবর্তন করেছি, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীরা আছেন, হয়তো চমৎকার কিছু ঘটতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, কে জানে? আজ রাতেই আমরা জানতে পারব; বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত সম্পর্কে। অবশেষে ৪৭ বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবসান হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন!

ট্রাম্পের এমন পোস্টের পর আল জাজিরাকে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসান আহমাদিয়ান বলেছেন, ইরানের একটি গোটা সভ্যতা নিশ্চিহ্ন করে দেওয়ার মার্কিন প্রেসিডেন্টের সর্বশেষ হুমকি ইঙ্গিত দেয় যে তিনি আরও বেশি ক্রুদ্ধ ও মরিয়া হয়ে উঠছেন।

আহমাদিয়া বলেন, দিন দিন ট্রাম্পের সুর আরও কঠোর হচ্ছে, যা ইঙ্গিত দেয় যে তিনি বিপদে আছেন। তিনি চান তার হুমকিগুলো ইরানিদের ওপর আরও জোরালোভাবে প্রভাব বিস্তার এবং তাদের মন পরিবর্তনে বাধ্য করুক।

তিনি আরও বলেন, ট্রাম্প যদিও তার হুমকি বাস্তবায়ন করতে পারবেন না, তবে তিনি ইরানের ওপর আরও কঠোর আঘাত হানতে পারেন, যার যথাযথ জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। এটি বেশ বড় এক জটিল পরিস্থিতি যা এই যুদ্ধের শুরুতেই সৃষ্টি হয়েছে এবং ট্রাম্প তার কোনো উদ্দেশ্যই অর্জন না করেই তা অব্যাহত রেখেছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

আজ রাতে ইরানি সভ্যতা সম্পূর্ণ ধ্বংসের হুমকি দিল ট্রাম্প

আপডেট টাইম : ০৭:৩৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬