সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত শিক্ষক

নওগাঁ জেলার মানচিত্র

নওগাঁর রাণীনগর উপজেলার দেউলা মনিকহার উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সহকারী শিক্ষক (কৃষি) শ্রীদাম কুমার মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে এই বরখাস্তের আদেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল স্কুল চলাকালীন সময়ে নবম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ের কমন রুমে একা বসে ছিলেন। সেই সুযোগে সহকারী শিক্ষক শ্রীদাম কমন রুমে প্রবেশ করে ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন। বাড়ি ফিরে ছাত্রীটি তার পরিবারকে ঘটনাটি জানায়।
বৃহস্পতিবার ভুক্তভোগীর স্বজন, সহপাঠী ও স্থানীয়রা বিদ্যালয়ে এসে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও করেন। শিক্ষককে বিদ্যালয়ে না পাওয়ায় উত্তেজনা আরও বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
রাতেই গভার্নিং বডির জরুরি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মো. রাকিবুল হাসান শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলকে সাময়িক বরখাস্ত করেন। প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রাং ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। অভিযুক্ত শিক্ষকের মুঠোফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত শিক্ষক

আপডেট টাইম : ০৪:১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬