চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের নেজামপুর ঈদগাহাপাড়ায় পানিতে ডুবে সজিব (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১শে এপ্রিল) দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে অন্য শিশুদের সাথে খেলার সময় পানিতে ডুবে যায় সজিব।
অন্য শিশুরা সজীবকে দেখতে না পেয়ে তার পরিবারকে খবর দিলে সজীবের বড় বোন তাকে পুকুর থেকে উদ্ধার করে। নাচোল মেডিকেলে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। মোঃএকরামুল হকের দ্বিতীয় ছেলে সজিব (৮) নেজামপুর গ্রিন ভ্যালি একাডেমির প্রথম শ্রেণীর ছাত্র।
নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনাটির সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছেন।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















