সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

নীলফামারীর জলঢাকা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে “সাংবাদিক ঐক্য পরিষদ” গঠিত হয়েছে। এ উপলক্ষে জলঢাকা অনির্বাণ উচ্চ বিদ্যালয় হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে পড়াশোনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাংবাদিকতার মান উন্নয়নে পেশাগতভাবে সমৃদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। উত্তরাঞ্চল এ ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি সাংবাদিকদের যেকোনো সমস্যা সংসদে উপস্থাপনের প্রয়োজন হলে তাকে অবহিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়েদ ইমরুল মুজাক্কিন বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চতুর্থ স্তম্ভ। একটি রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত ও সঠিক পথে পরিচালনায় গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। তিনি আরও জানান, আইনি বাধা না থাকলে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহে উপজেলা প্রশাসন সর্বদা সহযোগিতা করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জলঢাকা থানার সেকেন্ড অফিসার আবু হাসান, জলঢাকা অনির্বাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, জলঢাকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবর রহমান মনি, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানী ডলার, বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন (বিজেইউজে) জলঢাকার সভাপতি মাহমুদ আল-হাছানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সভা শেষে জলঢাকা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানকে আহ্বায়ক এবং সাবেক সভাপতি মাহবুবর রহমান মনিকে সদস্য সচিব করা হয়েছে।

আহ্বায়ক কমিটি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় জানানো হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

আপডেট টাইম : ০৯:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬