সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ফলের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে

সিরাজগঞ্জের চৌহালীতে আতা ফল দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই কিশোরের বিরুদ্ধে।

উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুখুরিয়া পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। ​সরেজমিনে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রেহাইপুখুরিয়া গ্রামের কালাম বেপারির ছেলে কাউসার হোসেন (১০) ও ফজলুল হকের ছেলে রহিম রেজা (১৪) প্রতিবেশী ওই শিশুকে তার মায়ের সামনে থেকেই আতা ফল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে তাদের গোয়াল ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি শনিবার (২৫ এপ্রিল) প্রকাশ্যে আসে।

শিশুটির  দাদী জানান আতা  ফল দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আমার নাতনি যখন বাড়িতে আসে তখন তাকে অস্বাভাবিক লাগে। পরে জিজ্ঞেস করলে আমার পুত্রবধূর কাছে কাউসার ও রহিম তার সাথে কি করছে সব খুলে বলে। পরে আমার নাতনির শরীরে রক্ত দেখে দ্রুত ওই  ছেলেদের পরিবারকে জানাই।  এছাড়া আমাদের গ্রাম্য মাতব্বর সাবেক ইউপি সদস্য  মাহমুদুল হাসান কে জানালে তিনি পরামর্শ দেন আগে নাতনির চিকিৎসা করে সুস্থ করেন তারপর মিমাংসা করে দিব। আমার নাতনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে।  ​

এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ ও গণমাধ্যমকর্মীরা এলাকায় গেলে অভিযুক্ত দুই পরিবারের সবাই পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য প্রভাবশালীরা ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছিল, যার ফলে তিনদিন ঘটনাটি গোপন ছিল। ​

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত মামলা রুজু করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ফলের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে

আপডেট টাইম : ০৯:২৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬