সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশের তিন পেসারের জন্য আইসিসির বড় সুখবর

আইসিসি ওয়ানডে খেলোয়াড় র‌াংকিংয়ের সবশেষ হালনাগাদ তালিকায় বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তিন ফাস্ট বোলার। সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজে বড় অবদান রাখেন তারা।

শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা এই সিরিজ জয়ে মোট ১৮ উইকেট নিয়েছেন। তার প্রভাব পড়েছে তাদের র‌্যাংকিংয়ে। ওয়ানডে বোলারের তালিকায় উন্নতি হয়েছে এই পেসত্রয়ীর।

শরিফুল ১১ ধাপ এগিয়ে ২৮তম। মোস্তাফিজ ১৪ ধাপ লাফ দিয়েছেন, তার অবস্থান ৪১তম। সিরিজ সেরা নাহিদ ১৬ ধাপ এগিয়ে শীর্ষ পঞ্চাশে। ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিয়ে ৪৮তম স্থানে উঠেছেন তিনি।

এদিকে, ওয়ানডে ব্যাটার র‌্যাংকিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের সাফল্য আছে। নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ উন্নতি করে ৩২তম এবং লিটন দাস ১৫টি ধাপ এগিয়ে ৬৫তম। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে ২৮ রান করে ও ২ উইকেট নিয়ে অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ যৌথভাবে তিনে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি শেষে এই ফরম্যাটের র‌্যাংকিংয়েও বাংলাদেশের খেলোয়াড়ের উন্নতি হয়েছে। ম্যাচসেরা পারফরম্যান্স করে তাওহীদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৩৯তম। পারভেজ হোসেন ইমন তিন ধাপ লাফ দিয়ে ৪০তম। বোলার র‌্যাংকিংয়ে মেহেদী হাসানও তিন ধাপ উন্নতি করেছেন। এখন এই স্পিনার ১৮ নম্বরে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বাংলাদেশের তিন পেসারের জন্য আইসিসির বড় সুখবর

আপডেট টাইম : ০৫:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬