সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

আজ রাতে সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের শঙ্কা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • 34

ছবি: সংগৃহীত

আজ রাতেই সারাদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দেশের ৬৪টি জেলার উপর দিয়েেই কালবৈশাখী বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া ও জলবায়ু গবেষণার একটি পূর্বাভাস।

বুধবার (২৯ এপ্রিল) রাতে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, ওই রাতে সারা বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসা কালবৈশাখী ঝড় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোর ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে।

তিনি আরও জানান, ঝড়টি পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে রাত ৯টা থেকে ১টার মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলো, রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের জেলাগুলো এবং ভোর ৫টা থেকে সকাল ৯টার মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে প্রবল ঝড় অতিক্রম করতে পারে।

সবশেষে তিনি বলেন, রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অন্তত দুটি কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভাবনা রয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

আজ রাতে সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের শঙ্কা

আপডেট টাইম : ১১:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬