সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ২ দিন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে ২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) এবং সরকারি ছুটির দিন শনিবার এ বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

জানা গেছে, জামালপুর জেলার উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে অবস্থিত এই স্থল বন্দর দিয়ে ৩৪টি পণ্য আমদানি করা হয়।

পাশাপাশি বাংলাদেশ থেকে প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে। বিশেষ করে ভারত থেকে পাথর আমদানি করা হয় এখানে। পাথর আমদানির মাধ্যমে জামালপুরের উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বন্দরটি।

বন্দর সচল থাকলে প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ হাজার শ্রমিক এখানে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তবে বিভিন্ন জটিলতার কারণে বছরের বেশিরভাগ সময়ই আমদানি কার্যক্রম বন্ধ থাকে, যা শ্রমিকদের জীবনে প্রভাব ফেলে।

গত দুই মাস ধরে আবার চালু হয়েছে বন্দরের কার্যক্রম এবং বর্তমানে সরকারি ছুটি ছাড়া নিয়মিত আমদানি-রপ্তানি চলছে।

ধানুয়া কামালপুর স্থল বন্দরের ইনচার্জ পার্থ ঘোষ জানান, মহান মে দিবস ও সরকারি ছুটি উপলক্ষে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও জানান, রোববার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ২ দিন

আপডেট টাইম : ০৬:৪৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬