সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ফজরের নামাজের সময় সেজদারত মুসল্লিকে হত্যা

পুলিশের হাতে গ্রেপ্তার ঘাতক। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে হাফিজ মিয়া নামে এক মুসল্লিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (০৩ মে) উপজেলার ভুনবীর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কুমিল্লাপাড়া গ্রামের পূর্ব লইয়ারকুল ফুরকানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ মিয়া (৭৮) লইয়ারকুল এলাকার বাসিন্দা। আটক জসিম মিয়া একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান হাফিজ মিয়া (৭৮)। নামাজে সেজদারত অবস্থায় হঠাৎ পেছন থেকে জসিম তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর মসজিদের ভেতরেই কলম দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। ঘটনাস্থলেই প্রাণ হারান হাফিজ মিয়া।

শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না কালবেলাকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ফজরের নামাজের সময় সেজদারত মুসল্লিকে হত্যা

আপডেট টাইম : ০১:৫৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬