সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

থালাপতি বিজয়কে শুভেচ্ছায় ভাসালেন রাশমিকা মান্দানা সহ তারকারা

বিজয়ের সঙ্গে রশ্মিকা মান্দানা। পুরোনো ছবি

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় দ্বৈত শাসন বা ডিএমকে-এডিএমকে আধিপত্যের অবসান ঘটালেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামেই বেশি পরিচিত। বিধানসভা নির্বাচনে তার দল তামিলগা ভেট্টি কাজাগামের (টিভিকে) জয়ের পর দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গন থেকে অভিনন্দনের জোয়ার বইছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রী রশ্মিকা মান্দানা বিজয়ের নতুন রাজনৈতিক অধ্যায় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শুভকামনা জানিয়েছেন। এক্স-এ তিনি লিখেন, ‘অভিনন্দন বিজয় স্যার। আপনার জন্য অত্যন্ত খুশি এবং এই নতুন যুগে আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, স্যার।’

তেমনি ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বিজয়কে অভিনন্দন জানিয়ে তার দলীয় সদস্যদেরও শুভেচ্ছা জানান। তিনি এই বিজয়কে তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।

অভিনেতা ধনুশ বলেন, প্রথম নির্বাচনে অংশ নিয়েই জনগণের ব্যাপক সমর্থন পাওয়া বিজয় ও তার দলের জন্য বড় সাফল্য, যা তাদের সরকার গঠনের পথে এগিয়ে নিয়েছে।

তেলেগু তারকা রাম চরণ তার বার্তায় বলেন, বিজয়ের নেতৃত্ব ও জনগণের সঙ্গে সংযোগই এই জয়ের মূল কারণ এবং তিনি তামিলনাড়ুর উন্নয়নে সফল হবেন বলে আশা প্রকাশ করেন।

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এমন সাফল্য পাওয়ায় তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন তারকারা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

থালাপতি বিজয়কে শুভেচ্ছায় ভাসালেন রাশমিকা মান্দানা সহ তারকারা

আপডেট টাইম : ০১:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬