সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ঈদে মিলাদুন্নবী: শনিবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ 

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 54
প্রতিবেদক, হাকিমপুর (দিনাজপুর):
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শনিবার (৬ে সেপ্টেম্বর)  দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর অভ্যন্তরে সবধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে ৬ই সেপ্টেম্বর শনিবার সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে পরের দিন ৭ই সেপ্টেম্বর রবিবার থেকে আবারো যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি চালু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, শনিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ঈদে মিলাদুন্নবী: শনিবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ 

আপডেট টাইম : ০৫:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫