সিরাজগঞ্জ , সোমবার, ১১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

সাবেক চেয়ারম্যান ফরহাদ হোসেনের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 55

বিশেষ প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান, মানব দরদী মরহুম ফরহাদ হোসেনের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মরহুম ফরহাদ হোসেন পাকিস্তান সরকারের সাবেক শিল্পমন্ত্রী , মুসলিম জাগরণের অন্যতম পুরোধা মরহুম আব্দুল্লাহ আল মাহমুদের সহচর ছিলেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮ টায় খোকশাবাড়ী হাসপাতাল চত্বরে মরহুমের কবর জিয়ারত ও সকাল সাড়ে ৮ টা থেকে দিনব্যাপী পবিত্র কোরআন খানি হয়। বিকেল ৫টায় ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠে ফরহাদ হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা, কৃতি ছাত্র /ছাত্রীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা, কৃতি ছাত্র /ছাত্রীদের সংবর্ধনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবদরদী মরহুম ফরহাদ হোসেন ছিলেন একজন জনবান্ধব মানুষ তিনি ছিলেন আমার শশুর আব্দুল্লাহ আল মাহমুদের ঘনিষ্ঠজন। তিনি সারাজীবন এই ইউনিয়নের মানুষের জন্য দিয়ে গেছেন একজন চেয়ারম্যান হয়েও এই এলাকার উন্নয়ন করেছেন চোখে পরার মতো। তার ৩৫ তম মৃত্যু বার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনা করছি ও মহান রাব্বুল আলামিন যেনো তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, সদর উপজেলা বিএনপি নেতা মাসুদ রানা দুলাল, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মেম্বার, মোবারক আলী খান,সাবেক আহ্বায়ক রেজাউল করিম রোকনী,শহিদুল ইসলাম শিকদার, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, আব্দুর রহিম সরকার,বিএনপি নেতা মান্নান মেম্বার, মিলন ইসলাম সরকার,সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন,সদর উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজসহ সদর উপজেলা বিএনপি ও খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিচালনা করেন, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, দিয়ার পাঁচিল আল্লামা ইদ্রিস (রহঃ) দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ আব্দুল করিম।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ, থাকছে বাড়তি সুবিধা

সাবেক চেয়ারম্যান ফরহাদ হোসেনের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন

আপডেট টাইম : ০৯:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫