সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ হারাল যুবক

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রামহরি বৈষ্ণব নামের এক মারা গেছেন।

সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রামহরি বৈষ্ণব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা। তিনি লালদিঘির পাড় এলাকার ‘রাধিকাস কিচেন’ নামে একটি নিরামিষ হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দোকানের জানালায় আর্জেন্টিনার পতাকা টানানোর সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন রামহরি। এ সময় একই হোটেলের কর্মচারী নয়নও তার সঙ্গে পতাকা লাগাতে উপরে ওঠেন। লোহার রড ব্যবহার করে পতাকা টাঙানোর একপর্যায়ে রডটি বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ করলে দুজনই বিদ্যুৎস্পর্শে আহত হন। এতে নয়ন আহত হলেও রামহরি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রামহরিকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়ে আহত নয়ন বলেন, আমি ও রামহরি একসঙ্গে পতাকা লাগাতে উপরে উঠেছিলাম। লোহার রড দিয়ে পতাকা লাগানোর সময় রডটি বিদ্যুতের তারে লেগে যায়। তখন আমাদের দুজনের হাতেই রডটি ধরা অবস্থায় ছিল। আমাকে ঝাঁকুনি দিয়ে প্রায় ১০ হাত দূরে ছিটকে ফেলে দেয়। কিন্তু রামহরি তখনও রডটি ধরে ছিল।

খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দীন বলেন, পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পর্শে রামহরি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ হারাল যুবক

আপডেট টাইম : ০৭:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬