সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

স্বপ্ন দেখার অধিকার সবার, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দে কোচ

অভিষেক বিশ্বকাপেই গ্রুপ পর্বের বাধা টপকে নকআউট পর্ব নিশ্চিত করেছে কেপ ভার্দে। ছবি : সংগৃহীত

‘স্বপ্ন দেখার অধিকার সবার আছে, আর ফুটবলে অসম্ভব বলে কিছু নেই’— ম্যাচের আগের দিন কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তার বলা এই কথাটিকেই যেন অক্ষরে অক্ষরে মাঠে প্রমাণ করে ছাড়ল তার শিষ্যরা। বিশ্ব ফুটবলে নতুন এক রূপকথার জন্ম দিয়ে, নিজেদের অভিষেক বিশ্বকাপেই গ্রুপ পর্বের বাধা টপকে নকআউট পর্ব নিশ্চিত করেছে আফ্রিকার এই ছোট দ্বীপরাষ্ট্রটি।

শুক্রবার রাতে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে ‘ব্লু শার্কস’ খ্যাত দলটি শেষ ৩২-এ জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে। মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশ কেপ ভার্দে। বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে পা রাখা সবচেয়ে কম জনসংখ্যার দেশ এখন তারাই। প্রথমবার বিশ্বকাপে এসেই তাদের এমন অবিশ্বাস্য কীর্তি ফুটবল বিশ্বে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে পরাশক্তিদের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করেছে কেপ ভার্দে। প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের শক্তিশালী আক্রমণভাগকে আটকে দিয়ে ০-০ গোলে ড্র করে তারা। দ্বিতীয় ম্যাচে লড়াকু ফুটবল খেলে দুইবার পিছিয়ে পড়েও উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে সমতা আনে। আর শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ড্র করে নকআউটের টিকিট নিশ্চিত করে তারা। এই গ্রুপ থেকে শীর্ষে থেকে পরের রাউন্ডে গেছে স্পেন।

সৌদি আরবের বিপক্ষে এই ঐতিহাসিক ড্রয়ের মূল নায়ক ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে মোহাম্মদ কানোর এক দুর্দান্ত হেড রুখে দেন তিনি। এরপর ৬৬তম মিনিটে মোহাম্মদ আবু আল-শামাতের শক্তিশালী শট এবং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৯২তম মিনিট) আবদুল্লাহ আল-হামদানের নিশ্চিত গোলের প্রচেষ্টাও অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন অভিজ্ঞ এই গোলকিপার।

কেপ ভার্দের কোচ বুবিস্তা। ছবি: সংগৃহীত

অবশ্য আক্রমণ-পাল্টা আক্রমণে কেপ ভার্দেও একাধিক সুযোগ তৈরি করেছিল। ৫০তম মিনিটে কেভিন পিনার দূরপাল্লার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৭৪তম মিনিটে লারোস দৌরতের শট রুখে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। ম্যাচের শেষ মুহূর্তে নুনো ডা কস্তা জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করলে গল্পটা ভিন্নও হতে পারত।

রেফারির শেষ বাঁশি বাজার পর মাঠেই চলে অন্যরকম এক অপেক্ষা। কিছুক্ষণ পরই আসে সেই কাঙ্ক্ষিত সুখবর-গ্রুপের অন্য ম্যাচে স্পেন উরুগুয়েকে হারিয়ে দেওয়ায় গ্রুপ ‘এইচ’-এর দ্বিতীয় দল হিসেবে কেপ ভার্দের নকআউট নিশ্চিত হয়। খবরটি জানার পরপরই খেলোয়াড়, কোচিং স্টাফ ও গ্যালারিতে থাকা সমর্থকদের মধ্যে শুরু হয় বাঁধভাঙা উল্লাস। আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেকেই। কারণ, নিজেদের প্রথম বিশ্বকাপেই তারা ফুটবল ইতিহাসের পাতায় লিখে ফেলেছেন এক অনন্য ইতিহাস।

অভিষেকেই বিশ্বকে চমকে দেওয়া কেপ ভার্দের সামনে এবার আরও বড় পরীক্ষা। নকআউট পর্বে তাদের মুখোমুখি হতে হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। আগামী ৩ জুলাই মায়ামিতে অনুষ্ঠিতব্য সেই মহারণকে সামনে রেখে আরেকটি ‘মহাবিস্ময়’ উপহার দেওয়ার স্বপ্ন বুনছে ব্লু শার্কসরা।

One thought on “স্বপ্ন দেখার অধিকার সবার, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দে কোচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

স্বপ্ন দেখার অধিকার সবার, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দে কোচ

আপডেট টাইম : ১২:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬