দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আসামিদের কাছ থেকে ১২০ পিস নিষিদ্ধ টেফেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ রবিবার (২৮ জুন) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ লিটন (৩৫)-কে ১০০ পিস ও মোঃ ভূট্টু (৫৭)-কে ২০ পিস টেফেনটাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ বেলাল হোসেন (৪৯), মোঃ আশরাফ আলী (৪৮) এবং বিশেষ ক্ষমতা আইনের আসামি মোছাঃ রোমেনা বেগম (৩৭)-কে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বেলাল হোসেন একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত ৫ আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আজই পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান৷

হাসান আলী (হাকিমপুর) দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 

















