সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

জমি নিয়ে দ্বন্দ্ব: গজারিয়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে জখম

মুন্সীগঞ্জের গজারিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিবেশীরা।
শনিবার(২৭জুন) রাত ৯ঘটিকায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর পুরাতন চরচাষী গ্রামে এই ঘটনা ঘটে।
আহত’রা হলো কাউসার আলম(৪৫) পিতা: মৃত হাজী হাফিজ উদ্দিন মেম্বার ও ফারজানা আক্তার(৩৫)স্বামী কাউসার আলম।
এই বিষয়ে আহতে’র বড় ভাই নুরুল ইসলাম বলেন,প্রতিবেশী মুক্তার হোসেন ও মনির হোসেনদের সাথে পূর্ব থেকেই জায়গা জমিসহ বিভিন্ন বিষয় নিয়া বিরোধ ছিল,সেই জেরে তাঁরা ও তাদের লোকজন দুই দফায় আমাদের বাড়িতে এসে আমার ছোট ভাই কাউসার ও তাঁর স্ত্রী ফারজানাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত ও জখম করে।
গুরুতর আহত কাউসার আলম বলেন,প্রথমে বাড়িতে আমাদের না পেয়ে আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে পরে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে বাড়িতে গেলে পুনরায় তাঁরা আমাকে ঘর থেকে ডেকে নিয়ে কুপাতে থাকে।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগ এর চেষ্টা করা হলেও তাদের মতামত জানা যায় নাই।
বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:হাসান আলী বলেন,অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

জমি নিয়ে দ্বন্দ্ব: গজারিয়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে জখম

আপডেট টাইম : ০৮:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬