সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এর আগে ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮টা ১৫ মিনিটের দিকে চরজব্বর থানাধীন হারিছ চৌধুরী বাজার জিরো পয়েন্ট সংলগ্ন শিপন স্বর্ণ শিল্পালয় জুয়েলার্স দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটকরা হলেন— চরজব্বর থানার চরমজিদ (আলেয়া মেম্বারের বাড়ি) এলাকার বাসিন্দা মো. ইলিয়াছ হোসেন রিয়াজ (২৭) ও মো. রাকিব (২৬)।
ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে চরজব্বর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট টাইম : ১১:১৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬