সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

শাহজাদপুরে র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • 65

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি সেলিম রেজাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শাহজাদপুর উপজেলার বিসিক বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেলিম রেজা উপজেলার পোতাজিয়া গ্রামের ওয়াজ আলীর ছেলে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন  র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, ২০১২ সালের ২৩ আগষ্ট একই এলাকার ওয়াজ আলী বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। এই মামলায় গত ২৭ আগষ্ট সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ সেলিম রেজাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রায়ের পর থেকেই সেলিম রেজা পলাতক ছিল। র‌্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে তাকে গ্রেফতার করেন। শনিবার তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

শাহজাদপুরে র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫