সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বেগমগঞ্জে ৫৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১

নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. মামুন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
পুলিশ জানায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিনহাজুল আবেদীনের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এর আগে মঙ্গলবার (৩০ জুন) রাতে বেগমগঞ্জ উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছাতারপায়া রোডের পাশে অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে মো. মামুনকে (৪২) গ্রেফতার করে পুলিশ।
পরে গ্রেফতারকৃত মামুনের দেখানো মতে তার বসতঘরের সামনে বালির স্তূপের নিচে লুকিয়ে রাখা অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বেগমগঞ্জে ৫৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১

আপডেট টাইম : ০১:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬