সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

তরুণ প্রজন্মকে উদ্ভাবনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান মির্জা ফখরুলের

তরুণ প্রজন্মকে শুধু খেলাধুলার সমর্থনে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে উদ্ভাবক সলেমান আলীর নির্মিত ‘সলেমান সোলার সেচ পাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: দেশজুড়ে চালু হলো ফ্রিল্যান্সিং কোর্স, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না। তরুণদের উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে। সলেমান আলী যে কাজটি করে দেখিয়েছেন, এটি সত্যিই অভূতপূর্ব। তাঁর এই উদ্ভাবন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দেশের কৃষি ও অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও পড়ুন: বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ১১ বছর পর প্রধান আসামির যাবজ্জীবন

তিনি আরও বলেন, বর্তমান তরুণ প্রজন্মের সলেমান আলীর কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে। তাঁর মতো উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবেন। সলেমান আলীর উদ্ভাবনী কার্যক্রমের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ প্রশাসন, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে উদ্ভাবনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট টাইম : ০২:৪৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬