সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

‘জনগণের কল্যাণে কাজ করতে চাই’, চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ইউনিয়ন বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন।

সম্প্রতি আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা এলাকায় নিজ বাসভবনের প্রাঙ্গণে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজিজুল হক। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মাওলানা আতিকুর ইসলাম সজিব ও মো. গিয়াস উদ্দিন।

চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোহাম্মদ নাসির উদ্দিন ইউনিয়নবাসীর উদ্দেশে বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। দীর্ঘদিন ধরে ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনাদের পাশে থেকে আন্তরিকভাবে সেবা করার চেষ্টা করে আসছি। আপনাদের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে এলাকার মানুষের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “ইউনিয়নবাসীর পরামর্শ, সহযোগিতা ও ভালোবাসাই হবে আমার আগামী দিনের পথচলার শক্তি। আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।”

বৈঠকে উপস্থিত স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা শেখ মোহাম্মদ নাসির উদ্দিনের প্রার্থিতার ঘোষণাকে স্বাগত জানান। এ সময় তারা আসন্ন নির্বাচনে তাঁর পাশে থাকার আশ্বাস দেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জনগণের কল্যাণে কাজ করতে চাই’, চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন

আপডেট টাইম : ১০:৫৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬