সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ যুবক

নওগাঁর পোরশায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগ বুধবার (১৬সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সরাইগাছী-আড্ডা সড়কের একটি আমবাগানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায়  ডিবি পুলিশের একটি দল অভিযানটি চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুলের ছেলে সৈয়বুর (২৬), একই গ্রামের তোহুরুলের ছেলে আব্দুল্লাহ ওরফে পলাশ (২২) এবং তারাপুর পোড়াপাড়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে দেলোয়ার (২২)।
এসপি তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা জুড়ে আমাদের মাদকবিরোধী অভিযান চলমান আছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সরাইগাছী-আড্ডা সড়কের পাশে একটি আমবাগানের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন সংবাদে ডিবি পুলিশের একটা চৌকস দল সেখানে অভিযান চালালে তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা থেকে টেপে মোড়ানো দুটি পোটলায় ২ কেজি ৯০০ গ্রাম করে মোট ৫ কেজি ৮০০ গ্রাম এবং নীল পলিথিনে মোড়ানো তিনটি পোটলায় ১ কেজি ৪০০ গ্রাম করে মোট ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে পাঁচটি পোটলা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
এসপি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে। এবং জেলা পুলিশের মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে জানিয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা পরস্পর যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে গাঁজা নিয়ে পোরশায় আসেন। এরপর আমবাগানের সামনে তা বিক্রির জন্য অবস্থান করছিলেন। গ্রেপ্তার সৈয়বুর ও আব্দুল্লাহ ওরফে পলাশের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে।

2 thoughts on “ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ যুবক

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ যুবক

আপডেট টাইম : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর পোরশায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগ বুধবার (১৬সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সরাইগাছী-আড্ডা সড়কের একটি আমবাগানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায়  ডিবি পুলিশের একটি দল অভিযানটি চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুলের ছেলে সৈয়বুর (২৬), একই গ্রামের তোহুরুলের ছেলে আব্দুল্লাহ ওরফে পলাশ (২২) এবং তারাপুর পোড়াপাড়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে দেলোয়ার (২২)।
আরও পড়ুন: ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, মাঝখানে থাকা মোটরসাইকেল আরোহী নিহত