সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬

রায়পুরায় অনুমোদনহীন আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

নরসিংদীর রায়পুরায় অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার দায়ে আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পান্থশালা এলাকায় আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন। এ সময় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালট্যান্ট ডা. নজরুল ইসলাম এবং রায়পুরা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে পান্থশালা এলাকায় ডায়াগনস্টিক সেন্টারটির কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে অনুমোদনহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা ও বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল বলেন, ‘জনস্বার্থে অনুমোদনহীন ও অনিয়মকারী চিকিৎসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়পুরায় অনুমোদনহীন আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৮:০১:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬