সিরাজগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬

সাজেকে দ্বিতীয় দিনের মতো গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো জনসংহতি সমিতি (জেএসএস-মূল) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) বিকেলে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং সংলগ্ন লাঙ্গল মারা ও দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট মনের চূড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, রোববার দুপুর সোয়া ৩টার দিকে দুর্গম পাহাড়ি এলাকায় দুপক্ষের মধ্যে নতুন করে গোলাগুলি শুরু হয়।

সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পরিচয় চাকমা জানান, দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট এলাকার মনের চূড়ায় বিকেলে গোলাগুলির ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম এবং আশপাশে কোনো বসতি না থাকায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ১টা পর্যন্ত সাজেকের কলাবুনিয়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে ব্যাপক গোলাগুলি চলে। তবে বিভিন্ন মাধ্যমে শনিবারের বন্দুকযুদ্ধে উভয় পক্ষের দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও এ বিষয়ে কোনো পক্ষ শিকার করেনি।

পর পর দুই দিন সাজেকের দুর্গম এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক দলের মধ্যে এমন সংঘাত ও গোলাগুলির ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাচালং লাঙ্গল মারা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে।

জনতার কণ্ঠ /কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সাজেকে দ্বিতীয় দিনের মতো গোলাগুলি

আপডেট টাইম : ০৮:৫৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬