সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

স্বপ্নের বিশ্ববিদ্যালয় ও চাকরির লক্ষ্যে প্রস্তুতির সঙ্গী ‘শিখা’

বিশ্ববিদ্যালয় ভর্তি, নার্সিং ভর্তি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার্থীদের প্রস্তুতিকে সহজ, পরিকল্পিত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে শিখা পাবলিকেশন। শিক্ষার্থীদের প্রয়োজন ও পরীক্ষার ধরন বিবেচনায় বিভিন্ন প্রস্তুতিমূলক বই প্রকাশের পাশাপাশি অনলাইন ও অফলাইন কোর্স পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
ভর্তি পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য শিখা পাবলিকেশনের অন্যতম আয়োজন ‘শিখা’। বইটিতে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, নির্বাচিত প্রশ্ন ও পরীক্ষামুখী সাজেশন সংযোজন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত অনুশীলন, প্রস্তুতি যাচাই এবং পরীক্ষার পরিবেশ সম্পর্কে ধারণা তৈরির জন্য প্রকাশ করা হয়েছে ‘অগ্নি মডেল টেস্ট’।
চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রেও বিভিন্ন বই প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। বিসিএসসহ ১০ম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের প্রস্তুতিতে রয়েছে ‘অনিরুদ্ধ বাংলা’ এবং অনুশীলন ও প্রস্তুতি যাচাইয়ের জন্য ‘রাশেদ বাংলা মডেল টেস্ট’। প্রতিযোগিতামূলক পরীক্ষার ধরন ও পরীক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় বইগুলো সাজানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বই প্রকাশের পাশাপাশি ভর্তি ও চাকরিপ্রার্থীদের জন্য অনলাইন ও অফলাইন কোর্সের ব্যবস্থাও রয়েছে শিখা পাবলিকেশনের। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, শুধু বই প্রকাশ নয়, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা, কার্যকর প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার জন্য প্রস্তুত করাই তাদের মূল লক্ষ্য।
শিখা পাবলিকেশনের লেখক ও সংশ্লিষ্টদের মতে, প্রচলিত গৎবাঁধা বইয়ের বাইরে শিক্ষার্থীদের জন্য সহজ উপস্থাপনা, নতুন চিন্তা এবং সুসংগঠিত মানসম্মত শিক্ষা উপকরণ তৈরির লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। প্রতিটি বইয়ের বিষয়বস্তু নির্বাচন, বিন্যাস ও উপস্থাপনায় শিক্ষার্থীদের প্রয়োজন ও সুবিধাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শিখা পাবলিকেশনের লেখক রাশেদুল ইসলাম, বাংলা বিভাগ, তৃতীয় ব্যাচ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনাকে আরও সহজ, আনন্দদায়ক ও কার্যকর করার পাশাপাশি সময়োপযোগী ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তাদের হাতে পৌঁছে দেওয়াই তার লক্ষ্য।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন ও সাফল্যের পথচলায় শিখা পাবলিকেশন একটি বিশ্বস্ত সহযাত্রী হিসেবে কাজ করতে চায়। ভবিষ্যতেও বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা উপকরণ এবং কার্যকর প্রস্তুতির সুযোগ তৈরিতে কাজ করে যাওয়ার প্রত্যাশা রয়েছে প্রতিষ্ঠানটির।

One thought on “স্বপ্নের বিশ্ববিদ্যালয় ও চাকরির লক্ষ্যে প্রস্তুতির সঙ্গী ‘শিখা’”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বপ্নের বিশ্ববিদ্যালয় ও চাকরির লক্ষ্যে প্রস্তুতির সঙ্গী ‘শিখা’

আপডেট টাইম : ১১:৩০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬