সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ Logo অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ Logo ২ দিনের কর্মসূচি নিয়ে রাজপথে নামছে যুবদল Logo যাত্রাবিরতির দাবিতে তিনটি আন্তঃনগর ট্রেন আটকে দিলেন স্থানীয়রা Logo সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নতুন কমিটিকে এসিল্যান্ডের শুভেচ্ছা Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, বিবেচনায় ১৪ উন্নয়ন প্রকল্প Logo ‘হাসিনার চেয়েও বড় আ.লীগ’ পরিচয় দেওয়া সেই পুলিশ কর্মকর্তা আটক Logo শ্রীপুরে ২০ কারখানায় বহিরাগতদের হামলা, ৩ দিনের ছুটি ঘোষণা Logo শ্রমিক অসন্তোষে সাভারে বন্ধ ২২ কারখানা, চলছে কর্মবিরতি Logo ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৪ লাখ ৯০ হাজার সেনা হারানোর তথ্য ফাঁস

নোয়াখালীতে চেকপোস্টে ভারতীয় মদসহ তরুণ গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ভারতীয় তৈরি মদসহ শ্রীবাস চন্দ্র দাস (২৬) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে বেগমগঞ্জ থানাধীন সেতুভাঙ্গা দোকানঘর এলাকায় ফেনী-চৌমুহনী পাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ওই এলাকায় চেকপোস্টে ঢাকা মেট্রো-ব-১১-৫৫৬১ নম্বরের ‘সুগন্ধা কিং’ বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী শ্রীবাস চন্দ্র দাসের দেহ তল্লাশি করে তার সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগ থেকে ভারতীয় তৈরি মদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ‘MCDOWELL’S’ নামের ৩৭৫ মিলিলিটারের একটি বোতল এবং ‘MAGIC MOMENTS’ নামের ৩৭৫ মিলিলিটারের একটি বোতল। এ ছাড়া তার কাছ থেকে একটি Redmi স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার শ্রীবাস চন্দ্র দাস ফেনীর দাগনভূঁঞা থানার রাজাপুর ইউনিয়নের সাপুয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম কমল কৃষ্ণ দাস এবং মায়ের নাম রাণী বালা দাস।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৪(ক) ক্রমিক অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএনসি নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম বাদী হয়ে গ্রেপ্তার শ্রীবাস চন্দ্র দাসের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

নোয়াখালীতে চেকপোস্টে ভারতীয় মদসহ তরুণ গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:২৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬