সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo যাত্রাবিরতির দাবিতে তিনটি আন্তঃনগর ট্রেন আটকে দিলেন স্থানীয়রা Logo সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নতুন কমিটিকে এসিল্যান্ডের শুভেচ্ছা Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, বিবেচনায় ১৪ উন্নয়ন প্রকল্প Logo ‘হাসিনার চেয়েও বড় আ.লীগ’ পরিচয় দেওয়া সেই পুলিশ কর্মকর্তা আটক Logo শ্রীপুরে ২০ কারখানায় বহিরাগতদের হামলা, ৩ দিনের ছুটি ঘোষণা Logo শ্রমিক অসন্তোষে সাভারে বন্ধ ২২ কারখানা, চলছে কর্মবিরতি Logo ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৪ লাখ ৯০ হাজার সেনা হারানোর তথ্য ফাঁস Logo ফেসবুকে নোট লিখে অসুস্থ, হাসপাতালে মৃত্যু ঢাকা কলেজ শিক্ষার্থীর Logo শকুন সংরক্ষণে সুন্দরবনে বসছে বার্ষিক সম্মেলন Logo ‘আমার পা ভাঙার অপেক্ষায় আছেন আপনারা’

সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নতুন কমিটিকে এসিল্যান্ডের শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় এসিল্যান্ড নিশাত আনজুমকে ফুলেল শুভেচ্ছা জানান নিরাপদ সড়ক চাই (নিসচা) সিংড়া উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. হারুনর রশিদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
সাক্ষাৎকালে এসিল্যান্ড নিশাত আনজুম বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। এ ক্ষেত্রে নিরাপদ সড়ক চাই সংগঠনের সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংগঠনের নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ও সাংবাদিক সৌরভ সোহরাব, সাংগঠনিক সম্পাদক ও তরুণ সাংবাদিক মো. ইব্রাহিম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন, সদস্য জুলমাহমুদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সিংড়া উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরেন।
জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রাবিরতির দাবিতে তিনটি আন্তঃনগর ট্রেন আটকে দিলেন স্থানীয়রা

সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নতুন কমিটিকে এসিল্যান্ডের শুভেচ্ছা

আপডেট টাইম : ০১:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬