সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo এক সপ্তাহে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি Logo মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন Logo ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নতুন রেকর্ডের কথা জানালেন ট্রাম্প Logo শ্রমিকদের অবরোধের চেষ্টায় গাজীপুরে ১০ কারখানা বন্ধ Logo শান্তিরক্ষা কার্যক্রমে সেন্ট্রাল আফ্রিকায় পুলিশের ৮ আইপিও Logo সিংড়ায় নিসচার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ Logo জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য চাইলেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম Logo নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু Logo হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে সংবর্ধনা, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস

হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, র‍্যালি ও মহড়া

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিডিএম) যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সরকার মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল আলীম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার সামছুল হক এবং লেখক ও কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেকসোনা খাতুন বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি ও সচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তব জ্ঞান থাকা প্রয়োজন।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সামনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক বাস্তব মহড়া প্রদর্শন করে। এ সময় আগুন নেভানোর পদ্ধতি এবং ভূমিকম্পের সময় কীভাবে নিরাপদ আশ্রয় নিতে হয়, তা হাতে-কলমে দেখানো হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ফায়ার সার্ভিসের কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, র‍্যালি ও মহড়া

আপডেট টাইম : ০৭:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬