সিরাজগঞ্জ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ Logo শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ে ফিরল বাংলাদেশ Logo প্রশিক্ষণ নিতে রোববার পাকিস্তান যাচ্ছেন ৩৫ কর্মকর্তা Logo মানবিক সহায়তা হিসেবে ১৭৫ দেশকে ১৪৫ বিলিয়ন ডলার দিয়েছে সৌদি আরব Logo মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত Logo নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় Logo বিপ্লব ও সংহতি দিবসের গানের মাঝে হঠাৎ বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি’ Logo এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড ১০ লাখ ৩৭ হাজার আবেদন Logo মাদক সেবনে বাধা দেওয়ায় পৌর কর্মকর্তাকে হত্যা, স্ত্রী গুরুতর আহত Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নতুন ইতিহাস, প্রথমবার দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিসুল ও পলককে

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে মামুন (২৫) নামে এক ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আওলাদ হুসাইন তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, পলক ও আনিসুল হক বর্তমানে অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি রয়েছেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তারা কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ সরকারের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।

মামলার তদন্তে তাদের জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিসহ অন্যরা গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করে শুনানি করেন, অপরদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই সকাল ৯টা থেকে বাদীর বন্ধু হোসেন, খোকন, আরিফসহ অনেকে যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ওই দিন বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারের ওপর অবস্থানকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।

এ সময় বাদীর শরীরের বিভিন্ন স্থান, বাঁ চোখ ও মাথায় গুলি লাগে। আহত অবস্থায় তাকে প্রথমে যাত্রাবাড়ীর কাজলা ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিন দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর বাঁ চোখের অবস্থার অবনতি হলে তাকে জাতীয় চক্ষু হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার একপর্যায়ে তার বাঁ চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিসুল ও পলককে

আপডেট টাইম : ০৫:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬